বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

উল্লাপাড়ায় মাদক সেবনের দায়ে ১৩ জনের জেল জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাদক সেবনের দায়ে ১৩ জনকে জেলা-জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো ওই উপজেলার হাটপাড়া গ্রামের সরোয়ার (৫০) ও আব্দুর রাজ্জাক (৪৫) বনবাড়িয়া গ্রামের খোকন (৩০), তালপাড়ার খালেক (৫০) পুরাতন পোস্ট অফিস এলাকার বাপ্পি মিয়া (৪৫), কাচিয়ার চরের শাহাদাত কবির (২৫), হাসানপুরের আবু হানিফ (৩৫), তারটিয়া গ্রামের সামছুল আলম (৪২), ব্রহ্মকপালিয়া গ্রামের মুরাদউজ্জামান (৩২),  পাক্রল ভৈরবপাড়ার আবু বকর (৩৫) পাগলা গ্রামের হেলাল উদ্দিন (২৬), একই গ্রামের আমিরুল ইসলাম (৪৮) এবং বড়লেখা গ্রামের মাসুদ রানা (৩৫)।

তাদের জেল জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কমান্ডার ও মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ওই উপজেলার হাটিকুমরুল গোলচত্তর ও বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মাদক সেবনের দায়ে তাদের আটক করা হয়। পরে তাদের উল্লেখিত আদালতে হাজির করলে বিচারক ১২ জনকে ১৫ দিন করে এবং ১ জনকে ৭ দিনের কারাদন্ডাদেশ দেন।

এছাড়াও প্রত্যেককে আরো ১শ টাকা করে অর্থদন্ডাদেশও দেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com