বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

গোদাগাড়ীতে বাসের চাকার পিষ্ট হয়ে নারীর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী  : রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সজুবালা (৪০) নামের এক নারী নিহত হয়েছে।

নিহত নারী উপজেলার মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার গ্রামের আমির চাঁদের স্ত্রী। রোববার দুপুর সোয়া ১২ টার দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী সদর শহীদ ফিরোজ চত্বরে এ ঘটনা ঘটে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, ইঞ্জিন চালিত একটি ভুটভুটি যোগে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল সেসময় চাঁপাইনবাবগঞ্জে গামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ভুটভুটিতে ধাক্কা দিলে সাজুবালা রাস্তায় পড়ে যায় তখনই যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন ঘাতক যাত্রীবাহী বাসসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com