বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বাগমারায় যুব দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী :  “মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হলো বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০।

রবিবার  উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর বাগমারা।

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা, আত্মকর্মীর মাঝে যুব ঋণ বিতরণ এবং সফল যুব সংগঠককে সম্মাননা প্রদান হরা হয়েছে।

সংগঠক মতিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, কৃষি অফিসার রাজিবুর রহমান, বিএমডির সহকারী প্রকৌশলী রেজাউল করিম, সমবায় অফিসার আলাউদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, আব্দুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে সাজেদা পোল্ট্রি ফার্ম এর মালিক মোয়াজ্জেম হোসেনসহ ৪ জন আত্মকর্মীর মাঝে ২ লাখ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

এছাড়াও সফল সংগঠক হিসেবে বাবলুর রহমান এবং বোরহান আলীকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com