বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নওগাঁয় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার মধুগুড়নই নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান ব্যক্তিগত কাজে নওগাঁ সদরে গিয়েছিলেন। কাজ শেষ করতে দেরি হওয়ায় রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

আত্রাই উপজেলার মধুগুড়নই নামক স্থানে রাস্তাটি একটু ভাঙা থাকায় মোটরসাইকেলের গতি কমিয়ে ধীরে যাচ্ছিলেন।

এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে চেয়ারম্যানের মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। মাথায় হেলমেট থাকায় পিছলে গিয়ে বাম হাতে জখম হয়।

মোটরসাইকেল না থামিয়ে পাঁচুপুর গ্রামে একজনের বাড়িতে আশ্রয় নেন তিনি।

পরে থানা পুলিশে সংবাদ দিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, আহত আবদুল মান্নান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com