বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নওগাঁয় প্রতারকচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : প্রতারকচক্রের ৩ নারী সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে নওগাঁর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার রাত ৩টার দিকে জয়পুরহাট জেলার বাস স্ট্যান্ডের পাশের একটি ভবন থেকে এই প্রতারকদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো জয়পুরহাট জেলার ক্ষেতলাল বটতলী গ্রামের কামরুজ্জামানের স্ত্রী রূপালী খাতুন কনাসহ তার সহযোগী ৪ জনকে আটক করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, রূপালী খাতুন কনা মোবাইল ফোনের মাধ্যমে নওগাঁ জেলার সাপাহার উপজেলার এক ব্যবসায়ী আবুল কালাম আজাদের সাথে পরিচয় হয়।

পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের মাধ্যমেই বিভিন্ন কৌশলে আবুল কালাম আজাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

সর্বশেষ ৩০ অক্টোবর আবুল কালাম আজাদকে সুকৌশলে জয়পুরহাট শহরে ডেকে নিয়ে আটকে রেখে বিকাশের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা আদায় করে এবং আরও ১০ লাখ টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকে।

কোনো উপায় না পেয়ে আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা পিবিআই নওগাঁয় অভিযোগ করলে পিবিআই জয়পুরহাট জেলায় অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেপ্তার করে।

এ ব্যাপারে নওগাঁ জেলার সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com