বাংলা হেডলাইনস: আজ ৩রা নভেম্বর মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। হাতি ও গাধা প্রতীকের মধ্যে হবে ভোটযুদ্ধ।
আমেরিকার জনগণ নির্বাচিত করবে আগামী ৪ বছরের জন্য নতুন প্রেসিডেন্ট। রিপাবলিকান দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতি প্রতীকে এবং ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন গাধা প্রতীকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় এবং আমেরিকার সময় সকালে ভোটগ্রহণ শুরু হবে।
আনুষ্ঠানিক ভোটের আগেই প্রায় ১০ কোটি ভোটার ইতিমধ্যে আগাম ভোট প্রদান করেছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
এত বিপুল সংখ্যক আগাম ভোট অতীতের নির্বাচনে ভোটার দেয়নি বলে যুক্তরাষ্ট্রের নির্বাচন বিশ্লেসকরা বলেছেন। এবার ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ভোট প্রদানের আগ্রহ বেশি পরিলক্ষিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে যিনি ২৭০ টি বা বেশি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
যুক্তরাষ্ট্রের দোদুল্যমান রাজ্যের ভোট অনেকটা নির্ধারণ করবে কে হবেন আমেরিকার আগামী প্রেসিডেন্ট। মঙ্গলবার রাত থেকেই ভোটের ফলাফল জানা যাবে।