সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট

  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৭৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: আমেরিকার ইতিহাসে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে জোসেফ বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার এখন পর্যন্ত ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন ২৭৩ টি ইলেকটোরাল কলেজের ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন। পেনসিলভেনিয়া রাজ্যে জেতার মাধ্যমে বাইডেন সেখানকার ২০টি ইলেকটোরাল কলেজের ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। সূত্র বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ টি ইলেকটোরাল কলেজের ভোট ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে যিনি ২৭০ টি বা বেশি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

গত ৩রা নভেম্বর মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। চার দিন পর আজ শনিবার নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের পরবর্তী ৪ বছরের জন্য প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২০২০ সালের এই নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার ভোট প্রদান করে।

হাতি ও গাধা প্রতীকের মধ্যে ভোটযুদ্ধে গাধা প্রতীক নিয়ে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন রিপাবলিকান দলের প্রার্থী হাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com