বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঘায় জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা

  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৩১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্য এ বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, সমবায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। যেটি একদল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করেন।

আন্তর্জাতিক সমবায় মৈত্রী তাদের সমবায় পরিচিতি নির্দেশিকাতে সমবায়ের সংজ্ঞা দিয়েছেন এই ভাবে যে, সমবায় হল সমমনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বশাসিত সংগঠন যা নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং গণতান্ত্রিকভাবে পরিচালনা করে।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, একটি সমবায় প্রতিষ্ঠান এমনও হতে পারে যেখানে ব্যবসাটি এর সুবিধাভোগী সকলে সমভাবে নিয়ন্ত্রণ করে অথবা তারাই এই প্রতিষ্ঠানে কাজ করে।

স্বাগত বক্তব্যকালে মূল নীতি উপস্থাপন করে উপজেলা সমবায় অফিসার আব্দুল মোকিম বলেন, সদস্যের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, সদস্যের আর্থিক অংশ গ্রহণ, স্বায়ত্বশাসন ও স্বাধীনতা, শিক্ষা, প্রশিক্ষণ ও তথ্য।

সমবায় ভিত্তিক ব্যবসা নিয়ে শিক্ষার যে ধারায় পড়ানো হয় তা ‘সমবায় অর্থনীতি’ নামে পরিচিত।

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন,অর্থ নৈতিক মুক্তি ও দারিদ্র বিমোচনের লক্ষে উন্নত দেশের আদলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুবকদের নিয়ে গঠিত সমবায় সমিতি কার্যক্রম চালু করেন। এই সমিতির মাধ্যমে অসংখ্য বেকার যুবক এখন সাবলম্বী।

শনিবার  উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর ৪৯তম জাতীয় সমবায় দিবসের আয়োজন করে।

নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা রিতা, মনিগ্রাম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি শাকিব রানা।

উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, নারী ভাইসচেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, নিবন্ধিত সমবায় সমিতির সভাপতি-সম্পাদকসহ গণমাধ্যম কর্মীরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com