রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বেলকুচিতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ছাত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার চর ধুলগাগড়াখালী গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো এক স্কুল ছাত্রী।

এ বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই গ্রামে কনের বাড়িতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।

তখন ওই গ্রামের ৮ম শ্রেণির ছাত্রীর (১৪) সাথে একই এলাকার জামতৈল গ্রামের তাত শ্রমিকের (২১) বিয়ের আয়োজন চলছিল।

পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বরের বাবা ও কনের বাবার কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করে।

সেইসাথে তাদের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com