রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিরাজগঞ্জে মাস্ক না পরায় জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২১৪ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মাস্ক না পরা ও হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর অপরাধে ১১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় অটোরিকশা স্ট্যান্ডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জনসম্মুখে এসে মাস্ক না পরে ঘোরাফেরা করায় ৮ জনকে বিভিন্ন পরিমাণে ২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এছাড়াও হেলমেট না পরায় ৩ জনকে ৫’শ টাকা করে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ তোফাজ্জল হোসেন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।

ইতিমধ্যেই শহর, বন্দর ও হাট-বাজারে জন সাধারণকে মাস্ক পরার জন্য মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীকেও মাস্ক পরে অফিস করার নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com