বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কাপ্তাইয়ে সন্ত্রাসী হামলায় ২ জন নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার গর্জনিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ২ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন সুভাষ তনচংগ্যা(৪৫) ও ধনঞ্জয় তনচংগ্যা৷ (৩২)।

নিহত ধনঞ্জয় হলেন গর্জনিয়া পাড়ার রনজিত কার্বারির ছেলে এবং সুভাষ তনচংগ্যা হলেন রাজস্থলী উপজেলার ছাখ্যং পাড়ার   গ্রামের মৃত কালাচান তনচংগ্যার ছেলে।  তিনি পরিবার নিয়ে ওয়াগ্গা ইউনিয়নের কাঠালতলি গ্রামে বসবাস করতেন।

আজ বুধবার  ভোর রাতে ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তনচংগ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তাদের গুলি করে পালিয়ে যায়।

এ সময় নিহত সুভাষ তনচংগ্যা তার বাড়িতে অবস্থান করছিলেন বলে থানা সুত্রে জানা যায়। ঘটনাস্থলে তাদের মৃত্যু ঘটে।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন  জানান, পাহাড়ের প্রতিপক্ষ অস্ত্রধারী সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারের জন্য এ হামলা করছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

এদিকে বুধবার সকালে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউছার এবং  কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন ও থানা পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে প্রেরণ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com