বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

গাজীপুরে একহাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরে ১ হাজার ২৫পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের সদস্যরা বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুর জেলা ও থানার চানারা বাজার এলাকার গুবিন্দা গ্রামের মো: ইব্রাহিম শেখের ছেলে মো: সাইফুল ইসলাম (২৮) এবং ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার পারদানাখোলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো: আমলগীর হোসেন (২৭)।

জিএমপির ডিসি ডিবি জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের পূবাইলের হায়দারাবাদ এলাকার জনৈক শহিদুল ইসলাম খোকনের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া সাইফুলের ভাড়া ঘর তল্লাশি করে টেবিলের ড্রয়ার থেকে ৮৪৫পিচ এবং সেখানে উপস্থিত টঙ্গী চেরাগআলীর জাহানারা বেগমের বাড়ির ভাড়াটিয়া আলমগীরের দেহ তল্লাশী করে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের ওসি  মো: আবু সিদ্দিক ও মো: সালাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com