বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট ডাকাতি এবং বিএনপি’র নেতা-কর্মীদের মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে টাঙ্গাইলে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃতে বেবিষ্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি মিছিলটি বাঁধা দেয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক মমতাজ করিম।

 বক্তারা অবিলম্বে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

অন্যথায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দেন নেতারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com