শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির

গাজীপুরে ট্রেনের মাসিক টিকিট বিক্রি শুরু

  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস  গাজীপুর: ঢাকা-গাজীপুর রেল রুটের তুরাগ ট্রেনের মাসিক টিকিট বিক্রির উদ্বোধন করা হয়েছে রোববার সকালে।

এ সময় জয়দেবপুর রেলওয়ে জংশনে স্টেশন মাস্টার মোহাম্মদ শাহজাহান, মহানগর আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, প্যাসেঞ্জার কমিউনিটির নেতা প্রকৌশলী শামসুল হক, রেলওয়ের এসআই ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর প্যাসেঞ্জার্স কমিউনিটির দীর্ঘদিনের আন্দোলনের পর রোববার থেকেই দেয়া হচ্ছে এই মাসিক টিকিট। এতে করে নিয়মিত গাজীপুর ও ঢাকা থেকে আসা-যাওয়া করে কর্মরতদের যাত্রীদের বিশেষ সুবিধা হয়েছে।

প্যাসেঞ্জার্স কমিউনিটির নেতৃবৃন্দের আশা তাদের বাকী দাবীগুলিও পর্যায়ক্রমে দ্রুততম সময়ে বাস্তবায়ন হবে।

গাজীপুর প্যাসেঞ্জার্স কমিউনিটির সভাপতি প্রকৌশলী শামসুল হক জানান, রেলমন্ত্রীর সাথে ধারাবাহিক মিটিং ও আলোচনায় গত ১৩ নভেম্বরের সিদ্ধান্তের ফলে যাত্রীসাধারণ এই সুবিধা পেয়েছে।

দীর্ঘ আন্দোলনের পর সেদিন মন্ত্রী আশ্বাস দেন মাসিক টিকিট দ্রুততম সময়ে চালু করা হবে। বন্ধ হয়ে যাওয়া ট্রেন টাঙ্গাইল কমিউটার অবিলম্বে চালু করা হবে এবং টঙ্গী জংশন ও তেজগাঁও স্টেশনে স্টপেজ দেয়া হবে।

গাজীপুর থেকে ঢাকার সঙ্গে চলাচলকারি তুরাগ ট্রেনে বগি ১৫টি দেয়া হবে এবং এই ট্রেনে মহিলাদের জন্য আলাদা ৪টি বগি থাকবে। সকালে অফিসগামী যাত্রীদের জন্য বিশেষ গুরুত্বসহ তুরাগ ও টাঙ্গাইল কমিউটার সকাল ৯টার মধ্যে ঢাকা পৌঁছাবে এবং নির্দিষ্ট সময়ে ফিরে যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com