সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৩৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

একইসাথে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা বলে মুচলেকা দিয়েছেন কনের বাবা ভাষান মণি দাস।

বুধবার সকালে মির্জাপুর পৌর এলাকার কান্ঠালিয়া গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, ওই গ্রামের ভাষান মণি দাস তার অষ্টম শ্রেনী পড়ুয়া মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। আজ বুধবার ছিল কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হাজির হয় বিয়ে বাড়িতে।

অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করার অপরাধে কনের বাবা ভাষান মণি দাসকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমণ আদালত।

সেইসাথে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দিবেনা মর্মে মুচলেকা নেওয়া হয় ভাষান মণি দাসের।

সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করা হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com