বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মাস্ক না পরায় ও হেলমেট না থাকায় ১৪ জনের বিভিন্ন পরিমানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দ্বিতীয় পর্যায়ের করোনা ভইরাস প্রতিরোধে জনসম্মুখে সকলের মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।
ওই বাজার এলাকার অটোরিকশা স্ট্যান্ডে অভিযান চালিয়ে মাস্ক না পড়ায় ১০ যাত্রীকে ১২২০ টাকা ও হেলমেট না পড়ায় ৪ মোটরসাইকেল আরোহীকে বিভিন্ন পরিমাণে ২৮’শ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পথচারী, অটোচালক, সিএনজিচালক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানানো হয়েছে।