বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ প্রতিরোধ মূলক সর্তকতায় জনসাধারনের মাস্ক পড়ার উপর বিশেষ নজরদারি শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
‘নো মাস্ক নো এন্ট্রি’ এ কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার দুপুর ১২ টায় জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পথচারী সহ বিভিন্ন যানবাহনে জনসাধারনের মুখে মাস্ক আছে কিনা তা তদারকি করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, এনডিসি হাসিবুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরার জন্য ১৫ জনের কাছে জরিমানা আদায় সহ পথচারীদের মাস্ক পরিয়ে দেয়া হয়।
এ ছাড়া নাম্বার প্লেটবিহীন পুলিশ লগো ব্যবহারকৃত ১ টি মটরসাইকেল জব্দ করা হয়।