বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির ঘাগড়া আর্মি ক্যাস্প বাজারে সিএনজি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম নাছিম চাকমা (৩২)। সে রাঙ্গামাটির সদর উপজেলার হাজাছড়া গ্রামের লক্ষী মোহন চাকমার ছেলে।
আটক ব্যক্তির কাছ থেকে ১টি পিস্তল, ৬ রাউন্ড এ্যামোনিশন, নগদ টাকাসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে কাউখালীরঘাগড়া ইউনিয়নের ঘাগড়া আর্মি ক্যাম্পের বাজার চেকপোষ্টে ডিউটিকালীন সময় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী তাকে আটক করে।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার্স ইনচার্জ মো: শহিদুল্লাহ (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং আটককৃত ব্যক্তিকে সেনাবাহিনী পুলিশের কাছে হস্তান্তর করলে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানান তিনি।