বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সাবেক মন্ত্রী, জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাতকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপিকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
একই সাথে পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী (হাসান) কে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান এ সংক্রান্ত পত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।