বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় এক বছর পর জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৪৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: প্রায় এক বছর পর বগুড়া জেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি আসে।

৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে মজিবর রহমান মজনুকে সভাপতি ও রাগেবুল আহসান রিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে ১১ জন সহ-সভাপতি হলেন, ডা. মকবুল হোসেন, তোফাজ্জল হোসেন দুলু, টি জামান নিকেতা, টি এম মুসা পেস্তা, অ্যাডভোকেট আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, অ্যাডভোকেট আমান উল্লাহ, প্রদীপ কুমার রায় ও মিজানুর রহমান সেলিম।

তিন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু ও সাগর কুমার রায়।

আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তবিবর রহমান তবি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মনসুর রহমান মুন্নু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহ আখতারুজ্জামান ডিউক, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল ও ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল খালেক বাবলু।

 প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, বন ও পরিবেশ সম্পাদক শেরিন আনোয়ার জর্জিস, বিজ্ঞান ও প্রযুক্ত সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম আক্কাস, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান মিন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তপন চক্রবর্তী, শ্রমিক সম্পাদক রুহুল মোমিন তারিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম শাহজাহান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবিএম জহুরুল হক বুলবুল।

 তিন সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব ও অধ্যক্ষ শাহাদত আলম ঝুন, উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো এবং কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন।

তবে কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদ ফাঁকা রাখা হয়েছে।

এছাড়া কমিটিতে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানসহ ৩২ জন সদস্য রাখা হয়েছে।

এর মধ্যে রাজনীতির বাহিরে রয়েছেন,  ভাষা সৈনিক গাজীউল হকের ছেলে রাহুল গাজী ও ভান্ডারী পরিবারের ছেলে তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী।

দলীয় সূত্র জানায়, গত বছরের ৭ ডিসেম্বর স্থানীয় শহীদ খোকন পার্কে বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম মোহাম্মদ নাসিম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুকে সভাপতি ও যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপুকে সাধারণ সম্পাদক ঘোষণা দেন।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে টি জামান নিকেতা এবং যুগ্ম সম্পাদক পদে মঞ্জুরুল আলম হোসেন, সাগর কুমার রায় ও আসাদুর রহমান দুলু এবং কোষাধ্যক্ষ পদে মরহুম সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের ছেলে মাসুদুর রহমান মিলন স্থান পান।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু পূর্ণাঙ্গ কমিটি পাবার সত্যতা নিশ্চিত করেছেন। এ জন্য তিনি দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com