বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা।। আটক ২

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার রসুলপুর ইউনিয়নের পিরপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের পিরপুকুরিয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে নূরুল ইসলামের (৫০) সাথে তার চাচাতো ভাই আবুল কালাম আজাদের পুকুরে গরুকে গোসল করানো নিয়ে পূর্ব বিরোধ চলছিল।

 আজ সোমবার সকাল ৯টার দিকে পাকা রাস্তার মোড়ে আবুল কালাম আজদের সাথে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে আবুল কালাম আজাদ ও তার ছেলেসহ আরো কয়েকজন মিলে নূরুল ইসলামকে কিল ঘুষি ও লাঠি দিয়ে মারধর করেন। পরে নূরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পিরপুকুরিয়া থেকে বদরুল আলম (৩০) ও মো. সুমন (৩০) নামের দু’জনকে আটক করেছে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বদরুল আলম (৩০) ও সুমনকে (৩০) আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com