বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন।। আ’লীগ বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন লবিং

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: দেশে প্রথম ধাপের পৌর নির্বাচনে কুড়িগ্রাম পৌরসভার নির্বাচন ২৮ডিসেম্বর।

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীদের মধ্যে চলছে জোর লবিং।

প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা ছুটছে নেতা-কর্মীদের সমর্থকদের দ্বারে দ্বারে। এ দৌড় চলছে কেন্দ্র পর্যন্ত।

প্রধান দুই দলের কারা প্রার্থী হচ্ছেন এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। একই সঙ্গে রয়েছে প্রাধান দুই দলে’র অভ্যন্তরীন দ্বন্দ্ব ও গ্রুপিং। ফলে কোন গ্রুপের প্রার্থী মনোনয়ন পাচ্ছে এ নিয়েও চলছে জল্পনা কল্পনা।

প্রার্থী বিবেচনায় চলছে ভোটের হিসাব নিকাশ। এ আলোচনা-সমালোচনা চায়ের দোকান থেকে অফিস পাড়া সর্বত্র।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন সংক্রান্ত গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সোমবার। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর আর আর ভোটগ্রহণ ২৮ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান মেয়র আব্দুল জলিল, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোস্তাফিজার রহমান সাজু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান মুমিন দলীয় মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চালাচ্ছেন নিজস্ব আঙ্গিকে জনসংযোগ ও প্রচারণা।

বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন-জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন হিমেল মনোনয়ন দৌড়ে এগিয়ে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com