বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পুঠিয়া-বানেশ্বরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত ১৩ জনকে জরিমানা করেছে।

জরিমানা আদায়ের পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ ও সকলকে মাস্ক পরার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার সতর্কমূলক মাইকিং করা হয় উপজেলা প্রসাশনের পক্ষ থেকে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংক্রমণ, রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মল আইন ২০১৮ আলোকে বানেশ্বর বাজারে ১৩ জনকে মাক্স না পরায় ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়া ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ জানান, সরকারের নির্দেশনায় ঘরের বাইরে বের হলে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

মাক্স ছাড়া যেন দোকানদাররা কোন জিনিস ক্রেতার কাছে বিক্রয় না করে সে জন্য মাইকং করে প্রচারণা চালানো হচ্ছে। এবং ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com