বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে জেলে প্রেরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার পশ্চিমপাড়া মাদরাসায় দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বলাৎকারের শিকার দুই জন শিক্ষার্থী ঘাটাইলের পশ্চিমপাড়া মাদরাসায় হেফজ খানার ছাত্র। তারা এখন টাঙ্গাইল ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি আছে ।

গ্রেফতারকৃত দুই মাদরাসা শিক্ষক গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভুঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)। তারা দুজনেই ঐ মাদ্রসায় শিক্ষকতা করতেন। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকালে ঘাটাইল পৌর এলাকার পশ্চিমপাড়া মাদরাসার হেফজ খানায় দুই শিক্ষার্থীকে মাদরাসার দুই শিক্ষক রমিজুল (২২) ও খায়রুল বলাৎকার করে।

বিষয়টি তারা বাবা-মাকে জানালে, পরে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ উক্ত মাদরাসায় অভিযান চালিয়ে দুই শিক্ষককে গ্রেফতার করে।

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৯ক ধারায়) মামলা দায়ের করেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বলাৎকারের সাথে জড়িত দুই শিক্ষককে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কোট ইন্সপেক্টর তানভির আহমেদ জানান, আসামী খায়রুল কে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন কুমার কর্মকারের কোটে এবং রমিজুলকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারজানা হাসনাৎ এর কোটে উপস্থাপন করা হলে তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয় ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com