সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের অস্ত্রসহ দুই সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া ডিবি পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার মধ্য রাতে সদরের বাঘোপাড়া উত্তরপাড়া জামে মসজিদের পাশ থেকে গ্রেফতারের সময় তাদের কাছে ওয়ান শুটার, কার্তুজ, বোমা তৈরির বিস্ফোরক, জঙ্গি পুস্তক ও লিফলেট পাওয়া গেছে।

ডিবি পুলিশের এসআই আবদুল ওয়াদুদ তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসী বিরোধী আইনে পৃথক তিনটি মামলা করেছে।

আজ শুক্রবার বিকালে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তাদের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করে।

গ্রেফতারকৃত জঙ্গিরা হলো, দাওয়াহ বিভাগের সক্রিয় সদস্য কুমিল্লার হাকিম সরকার ওরফে জজ মিয়ার ছেলে ইকবাল হোসেন সরকার (৪০) ও একই জেলার দেবিদ্বার উপজেলার ভৈষরকুট গ্রামের শহিদুর রহমানের ছেলে জায়েদুর রহমান ওরফে আবদুল্লাহ (৩৮)।

শুক্রবার দুপুরে বগুড়া ডিবি পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল হোসেন জানান, জঙ্গি সদস্য ইকবাল হোসেন সরকার ও জায়েদুর রহমান দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফরের অংশ হিসেবে বগুড়ায় আসে।

তারা বৃহস্পতিবার রাত্রি যাপনের জন্য বগুড়া সদরের বাঘোপাড়া উত্তরপাড়ায় জামে মসজিদের কাছে যাচ্ছিলো। ডিবি পুলিশের একটি দল রাত ১২টার দিকে গোপনে এমন খবর পেয়ে ওই এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

এদের কাছে থাকা ব্যাগে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, বোমা তৈরির ৪৭৫ গ্রাম বিস্ফোরক, একটি চাপাতি, ২৫টি জঙ্গি সংক্রান্ত বই ও ৫০টি লিফলেট পাওয়া যায়।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই জঙ্গি জানিয়েছে, তারা গত ৫ বছর ধরে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের সাথে সম্পৃক্ত।

তারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা ও অর্থ সংগ্রহের জন্য দেশের ১৪ জেলা সফর শেষে বগুড়ায় আসেন।

এদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসী বিরোধী আইনে পৃথক মামলা হয়েছে।

জঙ্গি সংক্রান্ত আরো তথ্য পেতে শুক্রবার বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের দু’দিনের মঞ্জুর করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com