রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ভ্রাম্যমাণ আদালতের নামে ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায়  মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া (২৭) নামে দুদক এবং সিআইডির ভুয়া সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার হয়েছে।

ডিবি পুলিশ সোমবার দুপুরে তাকে শহরতলির চারমাথা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আবদুর রাজ্জাক জানান, বগুড়ার গাবতলী উপজেলার মোকামতলার মিরপুর গ্রামের মৃত রেজাউল করিমের স্ত্রী মাসুমা খাতুন বাবার বাড়ি দিনাজপুরে যাওয়ার জন্য চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে আসেন।

মুখে মাস্ক না থাকায় আতিকুর রহমান ওরফে ফরিদ মিয়া নিজেকে সিআইডি ও দূর্নীতি দমন কমিশনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

গৃহবধুকে বলা হয় তিনি মাস্ক না পরে অপরাধ করেছেন। তাই ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হবে। এ সময় ডিবি পুলিশের একটি চৌকষ টিম টের পেয়ে প্রতারক ফরিদ মিয়াকে গ্রেফতার করেন।

তার কাছে তিনটি জাল সিআইডি, দুদক ও জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্রে তার ঠিকানা রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর বুজরুক নূরপুর লেখা আছে। বাবার নাম আবদুর রউফ ওরফে আবদুস সাত্তার ও মায়ের নাম আকলিমা খাতুন ওরফে পাকিজা বেগম আছে।

ডিবি ইন্সপেক্টর আরো জানান, ওই প্রতারকের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com