বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কুড়িগ্রাম পৌরসভার মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৪ দেখা হয়েছে
বিএনপি প্রার্থী এবং আওয়ামী লীগ প্রার্থী

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দলীয় প্রার্থী ছাড়াও বিদ্রোহী প্রার্থীসহ মেয়র পদে মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।  আগামী ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভা নির্বাচন।

এছাড়াও সংরক্ষিত কাউন্সিল পদে ১৩জন ও সাধারণ সদস্য পদে ৫১জন মনোয়নপত্র দাখিল করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব।

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে শেষ দিনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী কাজিউল ইসলাম মনোনয়নপত্র দাখিল করলেও আরো দুই আওয়ামী লীগ নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরমধ্যে পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আওয়ামী লীগ নেতা সাইদুল হাসান দুলালও শেষ মূহুর্তে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও বিএনপি থেকে মনোনীত জেলা বিএনপির সহসভাপতি, সাংবাদিক ও সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ছাড়াও সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিকও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপরদিকে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।

শেষ মূহুর্তে প্রধান দুই দলে বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়ায় ভোটের মাঠ সরগরম হয়েছে।

আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোটারদের।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কুড়িগ্রাম পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৫৬ হাজার ৩৯৫ এর মধ্যে নারী ভোটার ২৯ হাজার ৪৮জন আর পুরুষ ভোটার ২৭ হাজার ৩৪৭জন। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার এক হাজার ৭০১জন বেশী। ৯টি ওয়ার্ডে ২৪টি ভোট কেন্দ্রের মাধ্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com