বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

মানিকগঞ্জে পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন দিলেন বর্তমান মেয়র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি : আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: রমজান আলীকে সমর্থন জানিয়ে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

আজ মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এসময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান ।

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে মনোনয়ন না পাওয়ার পরও সোমবার পর্যন্ত তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।

গাজী কামরুল হুদা সেলিম ২০১৫ সালে পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়লাভ করেন। এবার পৌর নির্বাচনে দলের কাছে ৬ জন মনোনয়ন প্রত্যাশা করেন।

জেলা আওয়ামী লীগ বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিম , জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান।

দলীয় সিদ্ধান্তে নৌকা প্রতীক দেওয়া হয় মোঃ রমজান আলীকে।

দলীয় মনোনয়ন না পেয়ে গাজী কামরুল হুদা সেলিম এবারের পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সকল প্রস্তুতি নেন।

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আজ মঙ্গলবার দুপুরে তার বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

সংবাদ সম্মেলনে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন. মানুষের কল্যাণ, সেবা, উন্নয়ন ও রাজনৈতিক অঙ্গনে আবেগ উত্তেজনা কিংবা প্রতিশোধের জায়গা নেই।

এটি একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া এখানে বাস্তবতা নিরিখে পরিস্থিতি উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত গ্রহন করাই নেতৃত্বের বিচক্ষণতা। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার দেশপ্রেম এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ও জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য ও আস্থা রেখে সার্বিক রাজনীতির কথা মাথায় রেখে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

সেই সাথে আসন্ন পৌর নির্বাচনে দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রমজান আলীকে পূর্ন সমর্থন জ্ঞাপন করছি। দলীয় প্রার্থীকে ভোট প্রদান ও বিজয়ী করতে তিনি তার কর্মী সমর্থকদের প্রতি অনুরোধ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com