বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

গাজীপুরে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৫৬ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের নলজানি এলাকায় মামুন নামে এক পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহত মামুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মীর খালি গ্রামের আতাউর রহমানের ছেলে।

বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের নলজানি এলাকার টার্গেট ফাইন ওয়্যার নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে মামুনের রক্তাক্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে আজ ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পেট ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, মামুনকে ধারালো অস্ত্র দিয়ে অন্য কোথাও হত্যা করে লাশ নলজানি এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা। 

তিনি আরো জানান, মামুনের বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও তিনি  রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় স্ত্রী স্বজন নিয়ে বসবাস করতেন।

একসময় গাজীপুরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন মামুন। পরে মাদকাসক্ত হয়ে চুরি ছিনতাই কাজে জড়িয়ে পড়েন। আর এই  ছিনতাইয়ের টাকা  ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে মামুন খুন হয়ে থাকতে পারেন।

এ ব্যাপারে মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com