সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

গাজীপুরে চাকুরীর প্রলোভনে কিশোরী ধর্ষণ ।। গ্রেফতার ১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় কিশোরী (১৯) কে চাকুরীর প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর সদস্যরা।

গ্রেফতারকৃত আবু হানিফ (২৮) গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার মৃত আনছার আলীর ছেলে। বুধবার রাতে নগরীর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আবু হানিফ গত সাত মাস পূর্বে সে ভিকটিমকে বাংলাদেশ সিভিল এভিয়েশনে চাকুরী দেয়ার কথা বলে সু-সম্পর্ক গড়ে তুলে।

এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে ধর্ষক আবু হানিফ ভিকটিমকে প্রাণনাশের হুমকিও দেয়। একপর্যায়ে ভিকটিম কোন উপায় না পেয়ে র‍্যাবের দপ্তরে অভিযোগ দেয়।

অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

 তিনি আরো জানান, গ্রেফতারকৃত গ্যারেজ মেকানিক আবু হানিফ ঘটনার ধর্ষণের বিষয়ে স্বীকার করে নিজেদের মুখে বর্ণনা দেয়। এ ঘটনায় নারী ও শিশু নিযার্তন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com