মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজশাহীতে জাতীয় জাদুঘরের কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণের জায়গা পরিদর্শন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে জায়গা পরিদর্শন করেছেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তাবৃন্দ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর কাদিরগঞ্জে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সমাধি প্রাঙ্গণ এলাকা পরিদর্শন করেন জাতীয় জাদুঘরের কীপার (জনশিক্ষা) জনাব ড. শিহাব শাহরিয়ার ও কীপার (ইতিহাস) জনাব নুরে নাসরীন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন তাদের জায়গাটি ঘুরে দেখান।

পরিদর্শনকালে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন,  মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ ‘জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতোমধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ এঁর জন্মস্থান গাজীপুরের কাপাসিয়ায় জায়গা পরিদর্শন করেছেন জাতীয় জাদুঘরের কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে নগরীর কাদিরগঞ্জে জায়গা পরিদর্শন করেন তাঁরা।

শিগগিরই কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও সিরাজগঞ্জে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে জায়গা পরিদর্শন করা হবে।

জায়গা পরিদর্শন ও সার্ভে শেষে প্রকল্পটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দাখিল করা হবে এবং একনেক সভায় অনুমোদনের পর প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com