রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের র‍্যাব-১২ সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লার আলমাছ শেখের ছেলে মো: শুভ শেখ (২৩) ও একই মহল্লার মো: আ: খালেকের ছেলে মো: নয়ন সরকার (২৯)। শনিবার সকালে  র‍্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের পুরাতন জেলখানা ঘাটের সামনে তিন মাথা মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ উক্ত ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সিমসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com