বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া মহল্লার আলমাছ শেখের ছেলে মো: শুভ শেখ (২৩) ও একই মহল্লার মো: আ: খালেকের ছেলে মো: নয়ন সরকার (২৯)। শনিবার সকালে র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহরের পুরাতন জেলখানা ঘাটের সামনে তিন মাথা মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ উক্ত ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সিমসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।