বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

প্রধানমন্ত্রী গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন: বগুড়ায় সমাবেশে আ’লীগ

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন বলেছেন, আমাদের একজন জননেত্রী শেখ হাসিনা রয়েছেন বলেই দেশি-বিদেশি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান।

বিশ্বের সবচেয়ে প্রাজ্ঞ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। দেশকে শান্তিময় করতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাই করেছেন। বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মাসেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়েছে।

তিনি বলেন মানবিক ও সাহসী নেতৃত্বের অধিকারী জননেত্রী শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমাদের সামর্থ ও সক্ষমতা। প্রধানমন্ত্রীর দৃঢ় সিদ্ধান্ত ও অসীম সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। এ যেন বিজয়ের মাসে আরো একটি বিজয়।

স্বপ্নের পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজ সুসম্পন্ন হওয়ায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুক্রবার বিকালে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

 শহরের সাতমাথায় মুজিব মঞ্চে সমাবেশে সভাপতিত্ব করেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন। সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু।

প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন, টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, আবু সুফিয়ান সফিক, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসিম কুমার রায় প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com