মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ ঘটিকার সময় সাহেব বাজার জিরোপয়েন্টে বাংলাদেশ হেলফ্ এসিসট্যান্ট এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ভাস্কর্য ভেঙে বাঙালির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। এটি একটি আদর্শ ও চেতনাকে লাঞ্ছিত করা। স্বাধীনতাবিরোধীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের নাম শুনলে গাত্রদাহ হয়।

মূর্খের দল জানে না কোটি কোটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছেন, সেটি ভাঙবি কী করে? দেশে এক শ্রেণী মোল্লা আছেন যারা বিএনপি জামায়েতের টাকায় ধর্মের নামে ব্যবসা করছেন। সরকারের সরলতার সুযোগ নিয়ে ধর্মকে ধ্বংস ও মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে।

বক্তারা আরও বলেন  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে পরিচালনা করে ব্যাপক উন্নয়ন করছেন যা বিগত কোন সরকার করতে পারেনি। তাই শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে শেখ মুজিবুর রহমানে শততম জম্মবার্ষিকীতে তার ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলফ্ এসিসট্যান্ট এসোসিয়েশন সভাপতি ও আহবায়ক মাসুম আলী, সহ-সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ আরও অনেকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com