মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ভবানীগঞ্জে মেয়র পদে আব্দুল মালেক

  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান মেয়র আব্দুল মালেক মন্ডল।

রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি।

দলীয় মনোনয়ন নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো মেয়র পদে ভবানীগঞ্জ পৌরসভায় নির্বাচন করছেন।

মনোনয়ন ফরম উত্তোলনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান

মমতাজ আক্তার বেবী, দলিল লেখক সমিমিতির সভাপতি ও আ’লীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শামীম মীর, ভবানীগঞ্জ পৌর আ’লীগ নেতা আহাদ আলী, মোজাহারুল ইসলাম, মকলেছুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

অপরদিকে বিএনপির প্রার্থী হিসেবে ভবানীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান জজ মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, জেলা ওলামা দলের আহ্বায়ক তাজ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিখের শেষ তারিখ, ২২ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com