বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এ দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা সহকারি কমিশনার ভূমি প্রকৌশলী শেখ মো. এহসান উদ্দীন।
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, দামকুড়া থানা অফিসার্স ইনচার্জ মাহবুব হোসেন, পবা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।
এসব কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, যুব উন্নয়ন অফিসার সঈদ আলী রেজা, কাশিয়াডাঙ্গা থানা অফিসার্স ইনচার্জ মাহবুব হোসেন, ইউপির চেয়ারম্যান সাইফুল বারী ভুলু, মফিদুল ইসলাম বাচ্চুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অমন্ত্রিত অতিথিবৃন্দ।