বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পরীক্ষা নেয়ার অভিযোগে গাজীপুরে অধ্যক্ষের কারাদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৫৮ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস গাজীপুর: করোনা মহামারীকালে সরকারি নির্দেশ অমান্য করে বুদ্ধিজীবী দিবসে শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে এসাইনমেন্টের নামে পরীক্ষা নেয়ার অভিযোগে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত।  দন্ডিতের নাম মো. কাইয়ুম সরকার।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল জাকী। এসয়ময় তার সঙ্গে ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী।

গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ করোনা মহামারীকালে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশ অমান্য করে বুদ্ধিজীবি দিবসে সোমবার সকালে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে এসাইনমেন্টথর নামে পরীক্ষা নিচ্ছিল।

খবর পেয়ে সত্যতা পাওয়ার পর গাজীপুর সদর উপজেলা ইউএনও সাহেবকে জানানো হয়। পরে ইউএনও ওই কলেজে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং কলেজ অধ্যক্ষকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com