বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে র‍্যাব -১২ সদস্যরা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- রংপুর জেলার পীরগাছা উপজেলার শরিফ সুন্দর উত্তর পাড়া গ্রামের মো: মাহবুব মন্ডলের ছেলে মো: এনামুল মন্ডল (৩০),  কুড়িগ্রাম জেলা সদরের শিমুলবাড়ী গ্রামের মো: আজিজার রহমানের ছেলে মো: ফারুক মিয়া (৩২) ও একই উপজেলার বানিয়াপাড়া গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে মো: ফরহাদ আলী (২৩)।

শনিবার সকালে র‍্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার  সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে ( ঢাকা মেট্রো-চ-৫১-৩০৬০) তল্লাশি চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪টি সিমসহ ৪টি মোবাইল জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com