বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

মান্দা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।। নাজিম সভাপতি নাহিদ সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৭ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নাজিম উদ্দিন মন্ডল সভাপতি ও অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার  রাত সাড়ে ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্র্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিলেকসনের মাধ্যমে নেতা নির্বাচনের প্রস্তাব দেওয়া হলে তা নাকচ হয়ে যায়।

এরপর বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলার ১৪ ইউনিয়নের ৫০৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে ১০ প্রার্থীর মধ্যে ৪১০ ভোট পেয়ে নাজিম উদ্দিন মন্ডল সভাপতি এবং ১১ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে ৩৯০ ভোট পেয়ে অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর আগে উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের  প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১৫ বছর পর এ সম্মেলনের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত হওয়ায় দলে প্রাণ ফিরে আসবে বলেও মনে করছেন নেতাকর্মীরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com