বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের

খুলনায় চিংড়ি শিল্প ঘুরে দাড়াতে শুরু করেছে

  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: করোনা মহামারির কারণে ইউরোপের দেশগুলোতে খুলনাঞ্চলের হিমায়িত রপ্তানি কমে গেছে।

দামও কমেছে পাউন্ড প্রতি ৫০ পেন করে। মার্চ-এপ্রিলে বড় ধাক্কা এলেও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে খুলনার হিমায়িত চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো।

মে থেকে নভেম্বর পর্যন্ত জাপানের বাজার পেয়েছে খুলনাঞ্চলের হিমায়িত চিংড়ি। একইসাথে আরও ১৪টি দেশে কম-বেশি চিংড়ি রপ্তানি হচ্ছে।

বৃহত্তর খুলনায় ৫৮টি হিমায়িত চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিদেশে চিংড়ি রপ্তানি করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্চ-এপ্রিলে খুলনাঞ্চলের চিংড়ি বড় ধাক্কা খায়। চাষী, ফড়িয়া, আড়ৎদার ও রপ্তানিকারক কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়।

প্রতি কেজি বাগদা চিংড়ি ৭শ’ টাকার পরিবর্তে খুলনাঞ্চলের চাষীরা ৩শ’ টাকা দরে বিক্রি করে। তাতে বড় রকমের লোকসান হয়। এছাড়া ২০ মে আম্পানের আঘাতে শ্যামনগর, আশাশুনি ও কয়রার চিংড়ির ঘের ভেসে যায়।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের সূত্র মতে, ১৪৮ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চিংড়ি আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়। ৪ হাজার ৬শ’ ৩৫টি চিংড়ির ঘের ভেসে যায়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সূত্র জানায়, খুলনা অঞ্চল থেকে চট্রগ্রাম ও মোংলা বন্দর দিয়ে  মে মাসে ১ কোটি ৪ লাখ ডলার, জুন মাসে ১ কোটি ৭২ লাখ ডলার, জুলাই মাসে ৯৩ লাখ ৩ হাজার ডলার, ২ লাখ ৬৮ হাজার ৮শ’ ৩৭ ইউরো, আগস্ট মাসে ৭০ লাখ ৭৫ হাজার ডলার, ৫ লাখ ২৫ হাজার ইউরো, সেপ্টেম্বর মাসে ২৩ লাখ ১৭ হাজার ডলার, ৪ লাখ ৩ হাজার ইউরো, অক্টোবর মাসে ৩০ লাখ ৪৮ হাজার ডলার, ২ লাখ ২৯ হাজার ৪শ’ ৪৯ ইউরো, নভেম্বর মাসে ১৬ লাখ ৪৯ হাজার ডলার ও ৩ লাখ ৯৩ হাজার ৬শ’ ৯৪ ইউরো মূল্যের হিমায়িত চিংড়ি রপ্তানি হয়।

যেসব দেশে চিংড়ি রপ্তানি হয় তার মধ্যে জাপানই শীর্ষে। বাংলাদেশ থেকে চিংড়ি আমদানিকারক অন্যান্য দেশগুলো হচ্ছে বেলজিয়াম, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, পর্তুগাল, ডেনমার্ক, রোমানিয়া, ইটালি, গ্রীস, সাইপ্রাস, সুইজারল্যান্ড ও চীন।

বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সর্পোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, চিংড়ি দামি ও সৌখিন খাদ্যপণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য নয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে দেশে দেশে যে মন্দা ও অবরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে এই পণ্যের চাহিদা গেছে কমে।

ইউরোপ ও আমেরিকার ক্রেতারাও গত ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত ২৯০টি ক্রয়াদেশ বাতিল করেছেন, যাতে ‘৪৬০ কোটি টাকা লোকসান হবে’ বলে ব্যবসায়ীরা হিসাব করে দেখেছেন।

সেন্ট মার্টিনস হিমায়িত চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠানের কমিশন ম্যানেজার প্রবীর চক্রবর্তী জানান, ইউরোপে খুলনাঞ্চলের হিমায়িত চিংড়ি রপ্তানি কমেছে। জাপানে রপ্তানির পরিমাণ বেড়েছে।

তিনি জানান, ইতিপূর্বে প্রতি মাসে খুলনাঞ্চল থেকে ২০ কন্টেইনার চিংড়ি রপ্তানি হলেও এখন রপ্তানি হচ্ছে ৫ কন্টেইনার । ইতিপূর্বে প্রতি পাউন্ড ৭ ডলার বিক্রি হলেও এখন ১ ডলার দাম কমেছে।

বাগেরহাট জেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি ফকির মহিতুল ইসলাম সুমন বলেন, বর্তমানে বাজারে ২০ গ্রেডের চিংড়ি প্রতি কেজি ৫৫০ টাকা থেকে ৬০০ টাকায় নেমেছে, যা আগে ৭০০ টাকা থেকে ৭৩০ টাকার মধ্যে ছিল।

সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন কঠিনতম বছরের অর্থনীতি প্রসঙ্গে উল্লেখ করেছেন, বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার করতে প্রণোদনার প্যাকেজগুলো বেশ কার্যকর ভূমিকা রেখেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com