বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাবিতে প্রশাসনের অপসারণের দাবিতে কালো পতাকা প্রদর্শন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩১৭ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপসারণের দাবি জানিয়ে কালো পতাকা প্রদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় সিনেট ভবনের সামনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের দূর্নীতি বিরোধী শিক্ষকবৃন্দের আয়োজিত মানববন্ধনে কালো পতাকা প্রদর্শন করা হয়।

শিক্ষকরা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ না মানা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যতক্ষণ পর্যন্ত বর্তমান প্রশাসন মন্ত্রণালয়ের আদেশ না মানবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

উল্লেখ্য, গত ১০ ও ১৩ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২টি পৃথক চিঠি প্রেরণ করে শিক্ষা মন্ত্রণালয়।

চিঠিতে সব ধরণের নিয়োগ স্থগিত, রেজিস্ট্রারকে অব্যাহতি, আর্থিক ক্ষতি করায় টাকা ফেরত এবং উপ–উপাচার্যসহ পাঁচ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কৈফিয়ত তলব করে। যদিও এখন পর্যন্ত সেই আদেশ বাস্তবায়ন করেনি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com