বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার গাছাবাড়ি এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহার ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার গাছাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে সেরাজুল ইসলাম নামক জনৈক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।