বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জে মরিচ চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে এবার মৌসুমি মরিচ চাষে বাম্পার ফলন হয়েছে। বাজারে মরিচের দাম ভালো থাকায় লাভের মুখ দেখছে কৃষকেরা। এতে এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ১ হাজার ৬২৫ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১২ হেক্টর জমিতে বেশি মরিচ চাষ করেছে কৃষকেরা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দফায় দফায় বৃষ্টিপাতের কারণে এ মরিচ চাষে কিছুটা বিলম্বিত হলেও এ লাভজনক মরিচ চাষে ঝুকে পড়ে কৃষকেরা।

বন্যায় মাটির উর্বরতা থাকায় কম খরচে এ মরিচ চাষে বাম্পার ফলন হয়েছে। যমুনা নদীর তীরবর্তী বেলকুচি, কাজিপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে এই মৌসূমী মরিচ চাষ বেশি হয়েছে।

তবে কাজিপুরের নাটুয়ারপাড়া. নিশ্চিন্তপুর, তেকানিসহ বিভিন্ন চরাঞ্চলে এ মরিচ চাষে নারী পুরুষেরা দিনরাত কাজ করে থাকে। মরিচ শুকানোর জন্য মাঠে মাঠে চাতাল তৈরি  করছে এবং তারা ভালো মজুরিও পাচ্ছে।

চরাঞ্চলের কৃষকরা বলে, বন্য পরবর্তীতে অতিবৃষ্টিপাতের কারণে মরিচ চাষ বিলম্বিত হয়। এ কারণে এবারের মরিচ চাষ নিয়ে কৃষকগণ হতাশায় পড়েছিল। এ মরিচ চাষাবাদ কিছুটা বিলম্বিত হলেও আবহাওয়া অনুকুলে  থাকায় অল্প সময়ের মধ্যে মরিচের চারা বড় হয়েছে।

এছাড়া অনান্য বছরের ন্যায় মরিচের বিভিন্ন রোগবালাই নেই বলেই চলে। এবার মরিচের ফলন বাম্পার হয়েছে।

কৃষকরা বলেন আশা করছি বিঘাপ্রতি ৪০/৫০ মন কাঁচামরিচ উঠবে এবং বিঘাপ্রতি ১০/১২ মন শুকনা মরিচও ঘরে উঠবে।

চরাঞ্চলের কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে শত শত মণ কাচামরিচ কিনছে এবং তারা এ মরিচ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে।

আর স্থানীয় হাট-বাজারে ১’শ/১২০ টাকায় প্রতিকেজি কাচামরিচ বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু হানিফ বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় এবার মরিচ চাষে বাম্পার ফলন হয়েছে। সেইসাথে বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসিও ফুটেছে।

এ জেলার বিশেষ করে চরাঞ্চলের কৃষকরা এ লাভজনক মরিচ চাষ বেশি করেছে। আগামীতে এ মরিচ চাষে কৃষকদের আরো পরামর্শসহ বিভিন্ন ধরণের সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com