রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

রৌমারীতে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ২০৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪ জামালপুর।

আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের রৌমারী মডেল সরকারি বিদ্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলো, রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাগুয়ারচর গ্রামের আব্দুস সালামের পুত্র রফিকুল ইসলাম (২৫) ও সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামের জিয়াদ আলীর পুত্র জাইদুল ইসলাম (২৩)।

এ ব্যাপার জামালপুর র‍্যা্ব-১৪’র কমান্ডার এএসপি সবুজ রানা সাংবাদিকদের জানান,  নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে ২০৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে র‍্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রৌমারী থানায় হস্তান্তর করে।

এব্যাপারে রৌমারী ওসি মন্তাছের বিল্লাহ জানান, র‍্যাব বাদি হয়ে একটি মামলা করেছে। বুধবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com