বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে কলেজের শিক্ষিকা গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের লেকচারার শিউলী মল্লিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে শহরের ফজল খান রোডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু গৃহকর্মী মিনতি খাতুন (১০) হারিয়ে গেছে মর্মে সিরাজগঞ্জ থানায় ৭ জানুয়ারী শিউলি মল্লিকা একটি সাধারন ডায়রি করেন।

এরপর ৯ জানুয়ারী সন্ধ্যায় শিশু মিনতিকে  অসুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদে জানা যায় শিক্ষিকা শিউলি মল্লিকার অমানবিক নির্যাতন সইতে না পেরে বাসা থেকে পালিয়ে যায়। প্রতিদিন এই শিশুটিকে নির্যাতন করা হতো বলে মিনতি জানায় এবং তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্নও রয়েছে।

মিনতির ৬ মাস বয়সের সময় মা-বাবা দুজনই মারা যাওয়ার পর গৃহকর্মী নানী রহিমা খাতুনের কাছে বড় হয়েছে। নানীর অভাবের সংসারে খাবার না পেয়ে এক বছর আগে গৃহকর্মীর কাজে আসে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের ডাক্তার নুরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী সিরাজগঞ্জ সরকারী কলেজের দর্শন বিভাগের শিক্ষিকা শিউলি মল্লিকার শহরের ফজল খান রোডের ভাড়া বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগদানের মাস খানেক পর থেকেই শিউলি মল্লিকা শিশু মিনতির উপর নির্যাতন শুরু করে।

এক পর্যায়ে গত ৭ জানুয়ারী শিউলির অমানবিক নির্যাতন সইতে না পেরে এতিম মিনতি বাসা থেকে বের হয়ে যায়।

এরপর সন্ধ্যায় কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের জাহানারা নামের জনৈক মহিলা অসুস্থ্ ও কান্নারত মিনতিকে দেখে উদ্ধার করে চিকিৎসা ও খাবার দেয়।

পরে খবর দিয়ে মিনতিকে পুলিশের কাছে তুলে দেয়।

খবর পেয়ে মিনতির অভিভাবক খালু আবুল কাশেম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তাৎক্ষনিক শিক্ষিকা শিউলি মল্লিকাকে গ্রেফতার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com