বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

শ্রীপুরে হামলায় আহত বিএনপির মেয়র প্রার্থী কাজী খান

  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৪৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী  কাজী খানের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

কয়েক দফা হামলা ও ভাংচুরের প্রার্থী নিজে সহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে উপজেলা বিএনপি নেতা আব্দুল মোতালেব দাবি করেছেন। আশপাশের অনেক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিএনপি নেতাদের দাবি, রোববার সকালে শ্রীপুর উপজেলা শহরের রেল স্টেশন এলাকায় ধানের শীষের মেয়রপ্রার্থীর নির্বাচনী অফিসে অতর্কিতে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় প্রার্থীসহ নেতাকর্মীদের আহত করা হয়।

 এছাড়াও কাজী খানের বাড়ি, তার শ্বশুর বাড়িসহ দলীয় আরো কয়েকজন নেতার বাড়িতে কয়েক দফা হামলা চালানোর অভিযোগ করেছে বিএনপি।

এসময় প্রার্থী কাজী খান, যুবদল কর্মী খোরশেদ আলম, জেলা মহিলা দল সাধারণ সম্পাদক গুল নাহারসহ অন্তত ২০ জনসহ আহত হয়েছেন।

খোরশেদ আলম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন মেয়র প্রার্থী কাজী খানসহ কয়েক জন।

 কাজী খানের অভিযোগ, নির্বাচনে বিএনপির প্রার্থী জনপ্রিয়তার কারণে এবং নৌকার প্রার্থীর ভরাডুবির আশংকায় নির্বাচনী পরিবেশ নষ্ট করতে আওয়ামী প্রার্থীর সর্মথকরা এই হামলা চালিয়েছে। হামলার সময় ভাঙচুর ছাড়াও অফিস থেকেনির্বাচনী সামগ্রী অনেক কিছুই লুট করে নিয়ে গেছে।

অন্যদিকে, আওয়ামী লীগ নেতারাবলছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শান্তিপূর্ণ মিছিলে তাদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছে বিএনপির নেতাকর্মীরা।

আওয়ামী লীগের নেতাকর্মীরা বি এন পির কারো উপরে কোন ধরনের হামলা করেনি।

এনিয়ে উপজেলা শহরে উত্তেজনার প্রেক্ষিতে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com