বাংলা হেডলাইনস গাজীপুর: জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামের ইমরানের সাত মাসের মেয়ে আফিয়া আক্তার মিমকে তার চাচি যৌনাঙ্গে এসিড ঢেলে দেয়।
এ বিষয়ে ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।পারিবারিক শত্রুতার কারণে মেয়েটার জীবন নষ্ট করতেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করে কঠোর বিচার চাচ্ছেন স্বজনরা।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান, আজ অভিযোগ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত শামসুন্নাহারকে আটক করে থানায় আনা হয়েছে।
গত শুক্রবার বিকালে পারিবারিক শত্রুতার জেরে এক প্রতিবেশী তার কানে এবং লজ্জা স্থানে এসিড মারে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকার হাসপাতালে চিকিৎসা দেয়ার পর আজ সকালে স্বজনরা থানায় গিয়ে অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার পরে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।