বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে যৌথ অভিযানে ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যেগে এই অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে পুলিশ সোমবার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।

এসব অবৈধ ইটভাটাগুলো হলো জেলার উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এমআর ব্রিক্স, বোয়ালিয়ার এইচ এ্যান্ড কে ব্রিক্স, রুহি ব্রিক্স, শাহাজাদপুর উপজেলার গাড়াদহের কথা ব্রিক্স ও মকরকোলার নাম ব্রিক্স।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের নিয়ম উপেক্ষা করে এসব ইটভাটার কার্যক্রম চলে আসছিলো দীর্ঘদিন ধরে।

প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ প্রদান করলেও তা তোয়াক্কা করেনি ইটভাটার মালিকেরা।

এ কারণে যৌথ উদ্যেগে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, এ যৌথ অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com