বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

খুলনায় ৫৩টি সাউন্দি কচ্ছপ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার বটিয়াঘাটা থেকে ৫৩ টি সাউন্দি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলা বাজারের মাছ বিক্রির স্থান থেকে সেগুলো উদ্ধার করে বন বিভাগ খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

এসময় নিরাপদ সরকার নামের এক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ওই বাজারে নিরাপদ সরকারের মুরগির দোকান রয়েছে। ওই ব্যবসার আড়ালে বিভিন্ন জায়গা থেকে কচ্ছপগুলো এনে চুরি করে বিক্রি করতো। তাঁর বাড়ি উপজেলার হেতালবুনিয়া গ্রামে। 

খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালানো হয়।

এসময় নিরাপদ সরকারের কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। ওই প্রজাতির কচ্ছপ শিকার, সংরক্ষণ ও বিক্রয় করা বন্যপ্রাণি আইনে সম্পূর্ণ নিষেধ।

 এ কারণে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম নিরাপদ সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ মো. মফিজুর রহমান চৌধুরীও অংশ নেন। কচ্ছপগুলো বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে কোনো সুবিধাজনক স্থানে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।

রাজু বলেন, সাধারণত বিল, হাওড়, বাওড় ও ছোটখাটো জলাশয়ে ওই প্রজাতির কচ্ছপের বসবাস। মুনাফার আশায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সেগুলো শিকার করে বিক্রি করেন। এ কারণে ধীরে ধীরে কচ্ছপের ওই প্রজাতিটি ধ্বংস হয়ে যাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com